পরকীয়া সন্দেহে গৃহবধূর করে চুল কেটে নেওয়ার অভিযোগ - The News Lion

পরকীয়া সন্দেহে গৃহবধূর করে চুল কেটে নেওয়ার অভিযোগ

 


দি নিউজ লায়ন; পরকীয়া সন্দেহে গৃহবধূকে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল গ্রামের কয়েকজন প্রতিবেশীদের বিরুদ্ধে।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবরা থানার রাউতারা অঞ্চলের বুধেরহাটি গ্রামে। পুলিশ বৃহস্পতিবার গ্রামে গিয়ে জনরোষের হাত থেকে ঐ গৃহবধূকে উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে গৃহবধূর স্বামী অসুস্থ্য অবস্থায় বুধবার রাতে বারাসত হাসপাতালে মৃত্যু হয়েছে।এরপরেও গ্রামবাসীদের একাংশের ধারানা পরকীয়ার জেরেই গৃহবধূ তার স্বামীকে মেরে ফেলেছে।এই অভিযোগেই এদিন গৃহবধূকে মারধর করে চুল কেটেছে প্রতিবেশীরা।


পুলিশ জানিয়েছে গৃহবধূর অভিযোগের ভিত্তিতে দুজন গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।অন্যদিকে স্বামীর আত্মহত্যার প্ররোচনায় সোমা মন্ডল নামে ঐ গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে।  পুলিশ সুত্রে জানা গেছে হাবরার রাউতার অঞ্চলের বাসিন্দা বৃন্দাবন মন্ডলের সাথে গত ২০১৩ সালে বিয়ে হয়েছিল সোমার৷ তাদের সাত বছরের একটি মেয়েও আছে।এরপর ঐ গৃহবধূ প্রতিবেশী আশীষ মন্ডলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন।


 মাস দুই আগে সে আশীষের বাড়িতেও চলে গিয়েছিল।সম্প্রতি সোমার স্বামী বৃন্দাবন অসুস্থ্য হয়ে পড়েন। বুধবার তাকে নিয়ে যাওয়া হয়েছিল বারাসত আদালতে। সেখানেই রাতে মৃত্যু হয় তার।  পুলিশ জানিয়েছে এরপরেই এদিন গ্রামবাসীরা পরকীয়া সন্দেহে এবং স্বামীকে মেরে ফেলার অভিযোগ তুলে ঐ গৃহবধূকে মারধর করে চুল কেটে নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.